বাংলাদেশে বতসোয়ানার কোনো দূতাবাস বা কনস্যুলেট না থাকায়, বাংলাদেশি নাগরিকদের বতসোয়ানা ভিসার জন্য বতসোয়ানা
হাইকমিশনে আবেদন করতে হয়।
বতসোয়ানা ভিসার ধরন:
পর্যটন ভিসা
ব্যবসায়িক ভিসা
বিনিয়োগ ভিসা
শিক্ষা ভিসা
সাধারণ প্রয়োজনীয় ডকুমেন্টস:
1. সঠিকভাবে পূরণকৃত এবং স্বাক্ষরিত ভিসা আবেদন ফর্ম।
2. সকল মূল পাসপোর্ট।
3. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (৩৫ মিমি x ৪৫ মিমি, সাদা বা হালকা ব্যাকগ্রাউন্ড)।
4. আবেদনকারীর পক্ষ থেকে কভার লেটার, যেখানে নাম, পদবি, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য এবং খরচের বিবরণ থাকবে।
5. আবেদনকারীর প্রতিষ্ঠানের ফরোয়ার্ডিং চিঠি বা অনাপত্তি সনদ (NOC)।
6. বতসোয়ানার হোস্ট থেকে আমন্ত্রণপত্র।
7. বতসোয়ানার আমন্ত্রণকারীর প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ এবং ট্রেড লাইসেন্সের নোটারাইজড কপি।
8. আবেদনকারীর বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
9. এয়ার টিকেট এবং হোটেল বুকিংয়ের কপি।
10. পর্যটন ভিসার ক্ষেত্রে,
বতসোয়ানায় দিনভিত্তিক ভ্রমণ পরিকল্পনা।
সমস্ত ডকুমেন্ট ইংরেজিতে হতে হবে। যদি কোনো ডকুমেন্ট বাংলায় হয়, তবে তা ইংরেজিতে অনুবাদ করে নোটারাইজ করতে হবে।
ভিসা ফি এবং প্রসেসিং সময়: ভিসা ফি এবং প্রসেসিং সময় ভিসার ধরন এবং আবেদনকারীর প্রোফাইলের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সাধারণত, প্রসেসিং সময় ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত হতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন