বাংলাদেশি নাগরিকদের জন্য ব্রুনাই ভিসা আবেদন প্রক্রিয়া:
প্রয়োজনীয় কাগজপত্র:
1. ভিসা আবেদন ফর্ম:
ব্রুনাই দূতাবাসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে।
2. পাসপোর্ট: কমপক্ষে ছয় মাসের মেয়াদসহ এবং দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।
3. ছবি: সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
4. জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ: ইংরেজি অনুবাদসহ।
5. ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট: সাম্প্রতিক তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
6. ফ্লাইট ও হোটেল বুকিং: কনফার্মড ফ্লাইট টিকিট এবং হোটেল বুকিং কপি।
7. কভার লেটার: ভ্রমণের উদ্দেশ্য ও বিস্তারিত উল্লেখ করে।
8. চাকরিজীবীদের জন্য: নিয়োগপত্র, এনওসি, অফিস আইডি কার্ড এবং স্যালারি সার্টিফিকেট।
9. ট্যাক্স ডকুমেন্টস: টিআইএন সার্টিফিকেট এবং সর্বশেষ ট্যাক্স রিটার্ন।
আবেদন প্রক্রিয়া:
1. ডকুমেন্ট সংগ্রহ: উপরোক্ত সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন।
2. আবেদন ফর্ম পূরণ:
ব্রুনাই দূতাবাসের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করুন।
3. ফাইল জমা: সকাল ৯:৩০ থেকে ১১:৩০ এর মধ্যে ব্রুনাই দূতাবাসে আবেদনপত্র ও অন্যান্য ডকুমেন্ট জমা দিন।
4. ফি প্রদান: একক প্রবেশের জন্য ভিসা ফি ১,৪০০ টাকা এবং একাধিক প্রবেশের জন্য ২,০০০ টাকা।
5. প্রসেসিং সময়: সাধারণত ৫ কর্মদিবস লাগে।
6. পাসপোর্ট সংগ্রহ: বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ এর মধ্যে দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করুন।
দূতাবাসের ঠিকানা:
ব্রুনাই দূতাবাস, রোড-৬, বাড়ী-২৬, বারিধারা, ঢাকা-১২১২।
অফিসিয়াল ওয়েবসাইট: ব্রুনাই দূতাবাস
সঠিক তথ্য ও নির্দেশনা অনুসরণ করে আবেদন করলে
ব্রুনাই ভিসা প্রাপ্তি সহজ হবে।
একটি মন্তব্য পোস্ট করুন